Bortoman Somoy  |
Bortoman Somoy |

কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮

অনলাইন ডেস্ক Saturday, 1 July 2023 · 2:46 am

আন্তর্জাতিক ডেস্ক 

কেনিয়ার পশ্চিমাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় অন্তত্ব ৪৮ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ব্যস্ততম একটি বাস স্টেশনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে ও পদচারীদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক জানান, ‘কেরিচো-নাকুরু মহাসড়কে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি। এখনো দু-একজন ট্রাকটির নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।’

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/8571
প্রিন্ট করুন