Bortoman Somoy  |
Bortoman Somoy |

পদ্মায় নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক Sunday, 11 June 2023 · 4:49 am

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মধ্যে সারোয়ার সায়েমের মরদেহ উদ্ধার হয়েছে। অপর শিক্ষার্থী খন্দকার রিফাতকে উদ্ধারে অভিযান চলমান আছে।

রোববার (১১ জুন) সকাল সাড়ে ৬টায় সারোয়ার সায়েমের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় জেলেরা তার মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করেন।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মায় নেমে নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রকে উদ্ধার অভিযানে ৬ জন ডুবুরি কাজ করে। রোববার সকালে স্থানীয় জেলেরা একজনের মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে। উদ্ধার মরদেহ সারোয়ার সায়েমের। অপর শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলমান রয়েছে।

এর আগে শনিবার (১০ জুন) বেলা ১১টায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯ শিক্ষার্থী পদ্মার চরে ফুটবল খেলতে যায়। ঘণ্টা খানেক ফুটবল খেলার পর নদীতে গোসলে নেমে একটু দূরে গেলে রিফাত ডুবতে শুরু করে। এ সময় আরেক বন্ধু সায়েম রিফাতকে বাঁচাতে গেলে সেও ডুবে যায়।

অন্য সহপাঠীরা চেষ্টা করলেও তাদের উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/6003
প্রিন্ট করুন