Bortoman Somoy  |
Bortoman Somoy |

সোমালিয়ায় খেলার মাঠে বোমা বিস্ফোরণ, নিহত ২৭

অনলাইন ডেস্ক Saturday, 10 June 2023 · 2:38 am

সোমালিয়ার দক্ষিণের শহর কোরিওলেতে খেলার মাঠের পাশে পড়ে থাকা বোমা বিস্ফোরণে ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৩ জন। শুক্রবার (৯ জুন) সোমালি নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

এর আগে স্থানীয় প্রশাসনের বরাতে চীনা গণমাধ্যম শিনহুয়া জানায়, নিহতদের অন্তত ২৫ জনের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। এ ঘটনায় তদন্ত চলছে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/5847
প্রিন্ট করুন