Bortoman Somoy  |
Bortoman Somoy |

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি

অনলাইন ডেস্ক Wednesday, 7 June 2023 · 12:26 pm

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করছে বিএনপির একটি প্রতিনিধি দল। রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন অফিসে বিকেল সাড়ে ৩টায় এই বৈঠক শুরু হয়। একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিএনপি প্রতিনিধি দলে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ।

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গত কিছুদিন ধরেই কূটনৈতিক তৎপরতা চলছে। বিশেষ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস প্রতিদিনই কোন না কোন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করছেন।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/5532
প্রিন্ট করুন