Bortoman Somoy  |
Bortoman Somoy |

সরকারি খরচে আকাশপথে প্রথম শ্রেণিতে ভ্রমণ স্থগিত

অনলাইন ডেস্ক Wednesday, 31 May 2023 · 12:27 pm

সরকারি খরচে আকাশপথে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার এ সংক্রান্ত সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিডপরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় যৌক্তিকীরণের নানামুখী পদক্ষেপের আওতায় সরকারি ব্যয়ে আকাশপথে ‘প্রথম শ্রেণি’তে বিদেশ ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/4567
প্রিন্ট করুন