Bortoman Somoy  |
Bortoman Somoy |

ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক Saturday, 20 May 2023 · 6:21 am
দিন দিন ভয়াবহ ঝুকিপূর্ণের দিকে যাচ্ছে ঢাকার বাতাস। এতে বাড়ছে শ্বাসকষ্টসহ বিভিন্ন কঠিন রোগ। আজ শনিবার দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ। তবে আজও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’। সকাল ৯টা ১২মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৫৫।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁক।

একিউআই স্কোরে শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ১৭৪। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৬৮। ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং শহর। চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ডেনভার, স্কোর ১৫৯। পঞ্চমে সৌদি আরবের রিয়াদ, স্কোর ১৫৮।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/2873
প্রিন্ট করুন