Bortoman Somoy  |
Bortoman Somoy |

‘দেশের মানুষ ভালো নেই, জনগণের পাশে দাঁড়াতে দেশে ফিরতে চাই’: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক Tuesday, 3 November 2026 · 4:09 pm

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের মানুষ ভালো নেই। জনগণের এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াতে তিনি দেশে ফিরতে চান।

 

এর আগে ৫ আগস্ট ২০২৬, নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার এক অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

 

বক্তব্যে তিনি বলেন, ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় না নিয়েই তিনি দেশে ফিরবেন। প্রয়োজনে গ্রেপ্তার বা কারাবরণের ঝুঁকিও নিতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।

 

শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশের মানুষের নিরাপত্তা, উন্নয়ন, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তিনি দেশে ফিরতে চান।

 

এদিকে, তাঁর দেশে ফেরার ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে তাঁর প্রত্যাবর্তনের বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি বা চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25446
প্রিন্ট করুন