Bortoman Somoy  |
Bortoman Somoy |

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং, আটক ২

নিজস্ব প্রতিবেদক Monday, 2 November 2026 · 10:42 pm

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন, এমন প্রচারণা চালিয়ে মাইকিং করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাইকিংয়ে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 

রোববার মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন দুপুর ২টার দিকে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে মাইক লাগানো একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে প্রচারণা চালানো হয়। অটোরিকশায় থাকা মাইকে আগে থেকে ধারণ করা বক্তব্য প্রচার করা হচ্ছিল।

 

প্রায় ২ মিনিট ৫৬ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে মাইকিং কর্মসূচির আয়োজক হিসেবে ‘বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ’ নাম উল্লেখ করা হয়। এতে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে প্রচার করা হয়।

 

তবে মাইকিংয়ে করা এই দাবির পক্ষে শেখ হাসিনার কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে প্রচারণার বক্তব্যকে তাঁর দেশে ফেরার নিশ্চিত ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই।

 

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানিয়েছেন, মাইকিংয়ের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এদিকে, ছড়িয়ে পড়া ভিডিওতে কারা মাইকিংয়ের আয়োজন করেছেন এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25432
প্রিন্ট করুন