শ্রমিকদের অন্যায়ভাবে গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এক বিবৃতিতে তিনি শ্রমিকদের ওপর এ ধরনের হয়রানি বন্ধের আহ্বান জানান। শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।