Bortoman Somoy  |
Bortoman Somoy |

কক্সবাজারে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি একরামুল হুদা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক Sunday, 1 November 2026 · 1:09 pm

কক্সবাজারে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের নুনিয়ারছড়া এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জেলা ডিবির পরিদর্শক (ওসি) মনির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একরামুল হুদাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একটি নিয়মিত মামলায় কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, একরামুল হুদা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

 

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই মামলায় তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25394
প্রিন্ট করুন