এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন করে প্রস্তুতির আহ্বান শেখ হাসিনার
এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা শিক্ষার্থীদের হতাশ না হয়ে ধৈর্য ও একাগ্রতার সঙ্গে পুনরায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের অসাধ্য কিছুই নেই। একাগ্রতা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যেকোনো কঠিন লক্ষ্য অর্জন করা সম্ভব।
তিনি আরও বলেন, বিভিন্ন কারণে যারা এবারের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। এখন থেকেই নতুন উদ্যমে চেষ্টা শুরু করলে ভবিষ্যতে এই বাধা অতিক্রম করে ভালো ফল অর্জন করা সম্ভব।
শিক্ষার্থীদের উদ্দেশে তাঁর বার্তা, ব্যর্থতায় ভেঙে না পড়ে ধৈর্য ধরে নিজেদের প্রস্তুত করতে হবে। নিয়মিত অধ্যয়ন, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে সাফল্য অর্জন করা সম্ভব।