Bortoman Somoy  |
Bortoman Somoy |

নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক Wednesday, 28 October 2026 · 6:11 pm

বাংলাদেশের ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয়নি বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার অভিযোগ তুলে দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নতুন করে নির্বাচন আয়োজনের দাবিতে জাতিসংঘের তিন মানবাধিকার বিশেষজ্ঞের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

 

ব্রিটিশ আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, শেখ হাসিনার পক্ষে আইনজীবী স্টিভেন পাওলস কেসি জাতিসংঘের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে এ বিষয়ে একটি আবেদন জমা দিয়েছেন। এতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা বহাল থাকায় রাজনৈতিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করা হয়েছে।

 

আবেদনে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, সংগঠন করার অধিকার এবং রাজনৈতিক অধিকারের বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইনের কয়েকটি বিধানের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রকাশ্য বিবৃতি দেওয়ার জন্য জাতিসংঘের বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

তবে শেখ হাসিনার এসব বক্তব্য ও অভিযোগ তাঁর পক্ষ থেকে জমা দেওয়া আবেদনের দাবি। এগুলোকে জাতিসংঘের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা নির্বাচনের বৈধতা নিয়ে সংস্থাটির চূড়ান্ত মূল্যায়ন হিসেবে দেখার সুযোগ নেই।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25310
প্রিন্ট করুন