Bortoman Somoy  |
Bortoman Somoy |

বোয়ালখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক Saturday, 24 October 2026 · 12:20 pm

চট্টগ্রামের বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নেতা জাহিদুল ইসলাম পারভেজকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার পারভেজ শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি ইউনিয়নের শ্রীপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাফর আহমেদের ছেলে।

 

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আগের একটি মামলাও রয়েছে।

 

পুলিশ জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25201
প্রিন্ট করুন