চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও নজীর আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জুলকারনাইন চৌধুরী জীবনের উদ্যোগে এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দীন রানার তত্ত্বাবধানে এ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০০ জন সনাতন ধর্মাবলম্বীর হাতে শারদীয় উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
উপহার বিতরণ কার্যক্রমে অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা আলহাজ শাহাজাহান চৌধুরী, সাবেক চপই জিএস ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার হাসমত আলী, পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, আইনজীবী অ্যাডভোকেট দিলীপ কুমার নাথ, যুবনেতা আব্দুল করিম ইমন ও উতফল শীলসহ স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ড. জুলকারনাইন চৌধুরী জীবনের উদ্যোগে এবং তসলিম উদ্দীন রানার তত্ত্বাবধানে উপহারসামগ্রীগুলো উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়।