Bortoman Somoy  |
Bortoman Somoy |

ডিসেম্বরে দেশে ফেরার সিদ্ধান্তে অনড় শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক Tuesday, 20 October 2026 · 12:33 pm

বাংলাদেশে ফেরার বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সম্ভাব্য গ্রেপ্তার, নির্যাতন কিংবা প্রাণহানির আশঙ্কা থাকলেও আগামী ডিসেম্বরে দেশে ফেরার সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি।

 

সোমবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে দেশে ফেরার পরিকল্পনার কথা জানান শেখ হাসিনা। তবে ফেরার নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করেননি তিনি।

 

শেখ হাসিনা বলেন, ঝুঁকি সম্পর্কে তিনি অবগত। তারপরও দেশে ফেরা তাঁর দায়িত্ব বলে মনে করেন তিনি। দেশে ফিরে রাজনৈতিক সমর্থকদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

 

২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাঁর দেশে ফেরার পরিকল্পনা, রাজনৈতিক ভবিষ্যৎ এবং আইনি পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

এদিকে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, দেশে ফেরার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। উপযুক্ত সময়ে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25128
প্রিন্ট করুন