Bortoman Somoy  |
Bortoman Somoy |

ঢাকা মিরপুরে কুবা ওয়ার্ল্ড মস্কো ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এতিমখানায় শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক Monday, 19 October 2026 · 4:33 pm

কুবা ওয়ার্ল্ড মস্কো ডেভেলপমেন্ট সোসাইটি আরবী শিক্ষা উন্নয়ন কর্মসূচির আলোকে ঢাকা মিরপুরতালিমুল উম্মাহ মারকাজুস সালেহীন হাজী রোড কমার্স কলেজ সংলগ্ন এতিমখানায় পবিত্র কুরআন শরীফ,কায়দা ও তবারক বিতরণ বিতরণ স্থান – তালিমুল উম্মাহ মারকাজুস সালেহীন হাজী রোড কমার্স কলেজ সংলগ্ন,মিরপুর,ঢাকাঅনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন কুবা ওয়ার্ল্ড মস্কো ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন রবি,বিশিষ্ট লেখক,গবেষক ও রাজনীতিবিদ তসলিম উদ্দীন রানা, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শহীদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মাহামুদ বিন সামাদ,বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী,উইলস ট্রাভেলস এর সত্ত্বাধিকারী আলহাজ্ব মোস্তফা কামাল আজাদী।

প্রায় ১০০ জন এতিমদের কায়দা ও ৬ পিস কুরআন শরীফ এবং তবরাক বিতরণ করা হয়।

মোনাজাত ও দোয়া মাহাফিল পরিচালনা করেন বিশিষ্ট আলেম ও প্রতিষ্ঠানের পরিচালক মুফতী শোয়াইব আহমেদ কাসেমী।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25111
প্রিন্ট করুন