প্রাথমিক সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ার অভিযোগে অনশনে বসেছেন প্রায় ২০ জন প্রার্থী। রোববার (১১ অক্টোবর) সকাল থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।
আন্দোলনকারীদের দাবি, চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ৮৩ জন প্রার্থীর সবার নিয়োগপত্র দ্রুত ইস্যু করতে হবে। তাঁদের অভিযোগ, সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র না মেলায় তাঁরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
প্রার্থীরা বলছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে যোগ্য প্রার্থীদের নিয়োগের পাশাপাশি নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়সংগত সিদ্ধান্ত নিশ্চিত করা প্রয়োজন। দ্রুত সমস্যার সমাধান করে তাঁদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
ইতি /