Bortoman Somoy  |
Bortoman Somoy |

কুষ্টিয়ায় হামলার শিকার এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী

AP Monday, 5 October 2026 · 5:33 pm

কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মাজার থেকে বের হয়ে ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাঁর দিকে একজন ডিম ছুড়ে মারেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তিনি সেখানে প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ ছিলেন বলেও জানা গেছে।

এ ঘটনায় এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হাম*লার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করেন।

এর আগে ঝিনাইদহ ও হবিগঞ্জেও নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হাম*লার অভিযোগ উঠেছিল। ধারাবাহিক এসব ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/24668
প্রিন্ট করুন