Bortoman Somoy  |
Bortoman Somoy |

কাঠমান্ডুতে ১০ বাংলাদেশি আটক, তদন্তে ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক Saturday, 12 September 2026 · 5:40 pm

নেপালের রাজধানী কাঠমান্ডুর থামেল এলাকায় অভিযান চালিয়ে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। অবৈধভাবে অবস্থান ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

 

নেপালের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, থামেল এলাকায় বিদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানের তথ্য পাওয়ার পর পুলিশ বিভিন্ন হোটেল ও আবাসিক স্থানে অভিযান চালায়।

 

অভিযানে হোটেল ঢাকা এক্সপ্রেস, হোটেল ডি ভেদা ও হোটেল আল রহমানসহ কয়েকটি স্থান থেকে ওই বাংলাদেশিদের আটক করা হয়। তারা কাঠমান্ডু মেট্রোপলিটন সিটি-২৬-এর থামেল এলাকায় অবস্থান করছিলেন।

 

আটক ১০ জন হলেন—ফাহিমা আক্তার হাসান (৪৬), মাহামুদ (৪৮), মাহবুব হাসান (৪৫), রিপন মাহমুদ (৪৯), এমডি কেরামত আলী খান (৩০), শহীদুর রহমান (৩০), এমডি খলিলুর রহমান (৫০), আরিফুর রহমান (২৮), এমডি মারুফ মৃধা (৪২) ও মোহাম্মদ হানিফ মিয়া (৬৪)।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। আটকের পর তাদের প্রয়োজনীয় তদন্ত ও আইনগত প্রক্রিয়ার জন্য কালিকাস্থিত ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইতি/

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/24536
প্রিন্ট করুন