এ প্রেক্ষিতে তিনি পোশাক শিল্পের আমদানি ও রপ্তানি কার্যক্রম দ্রুততার সাথে সম্পাদনে বন্দর কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নব–নিযুক্ত চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ–সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এ.এম. শফিউল করিম (খোকন) ও এম. এহসানুল হক।