Bortoman Somoy  |
Bortoman Somoy |

এখনো জামিন পাননি আমীর খসরু

অনলাইন ডেস্ক Wednesday, 24 January 2024 · 3:56 pm

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায়  দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।

বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

রাজধানীর গুলশান থেকে গত ৩ নভেম্বর আমীর খসরুকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ২০২৩ সালের ২৮ অক্টোবর দলের মহাসমাবেশ চলাকালে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আসামি পক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল এসব এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে ১০ মামলার মধ্যে ৯টিতে জামিন পেলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/23054
প্রিন্ট করুন