Bortoman Somoy  |
Bortoman Somoy |

বিজয় দিবসের স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক Saturday, 16 December 2023 · 11:07 am

আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির গৌরবের দিন। এই মহান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও সীলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে এগুলো অবমুক্ত করেন তিনি। এ সময় গণভবনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জুনাইদ আহমেদ পলককসহ আরও অনেকে।

ডাকটিকিট, খাম এবং ডেটা কার্ড ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে এবং পরবর্তী সময়ে সারা দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতেও পাওয়া যাবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে একটি বিশেষ সিলমোহরেরও ব্যবস্থা রয়েছে।

এর আগে, সকাল ছয়টা ৩৫ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় সভাপতি হিসেবে আবার শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এরপর, সকাল আটটার দিকে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থাকা জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে নিজে এবং পরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শেখ হাসিনা।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/20397
প্রিন্ট করুন