Bortoman Somoy  |
Bortoman Somoy |

প্রধামন্ত্রীর সমাবেশে নারীদের অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে-চেমন আরা তৈয়ব

অনলাইন ডেস্ক Wednesday, 25 October 2023 · 2:02 pm

চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব বলেছেন, আগামী ২৮ অক্টোবর কর্ণফুলীর কেইপিজেড ময়দানে প্রধামন্ত্রীর সমাবেশে প্রত্যেক এলাকা গ্রাম পাড়া মহল্লা থেকে নারীদের অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে। সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ হাজারের বেশি মহিলা অংশ নেবেন। সমাবেশ সফল করতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে মহিলা আওযামী লীগের নেত্রীদের দায়িত্ব দেয়া হয়েছে। আজ ২৫ অক্টোবর (বুধবার) বিকালে চেমন আরা তৈয়বের গ্রামে বাড়ি পটিয়া বাস ভবনে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চেমন আরা তৈয়ব উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী আবিদা আজাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক ববিতা বড়–য়া, সাংগঠনিক সম্পাদক দিলোয়ারা কায়েস সুমী, পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলমগীর আলম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু শাহাদাত মোহাম্মদ সায়েম, পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিল্পী মিত্র মেম্বার, লাকী মেম্বার, শর্মিলা বৈদ্য, জোৎসনা হারুন, রিক্তা দাশ, ছেনোয়ারা বেগম, ছানোয়ারা আকতার, রেহেনা আকতার, রওশন আরা রোজী, দিপ্তী দে, ঝর্ণা দত্ত, ফেরদাউস বেগম, হোসেনে আরা বেগম, জেসমিন আকতার, শিপু আকতার, আঞ্জুমান আরা প্রমুখ।
প্রস্তুতি সভায় পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কয়েক শতাধিক মহিলা আওয়ামী লীগ নেত্রীর অংশ গ্রহণ করেন।

 

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/17550
প্রিন্ট করুন