Bortoman Somoy  |
Bortoman Somoy |

‘বিএনপির সমাবেশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কি জানতে চেয়েছেন পিটার হাস’

অনলাইন ডেস্ক Sunday, 22 October 2023 · 2:06 pm

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবার বিএনপির ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আগামী ২৮ অক্টোবর রাজধানীতে এ মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এর বাইরেও পূজায় সার্বক্ষণিক নিরাপত্তাসহ বেশ কয়েকটি ইস্যুতে এ বৈঠক করেন তারা।

রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে এ সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে তিনি জানতে চেয়েছেন বিএনপি যে একটি বিরাট কর্মসূচি দিয়েছে, সেখানে অনেক লোক নিয়ে আসবে। আপনার রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না, বা অন্য কিছু করবেন কি না।

এর উত্তরে আমরা বলেছি ওই ধরনের কোনো প্রোগ্রাম আমাদের নেই।

পরে আবার পিটার হাস জানতে চান, রাজধানীর এ সভাকে কেন্দ্রে করে সড়কে প্রতিবন্ধকতা থাকবে কি না।

তখন পিটার হাসকে বলা হয়েছে, রাস্তা সচল রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো বাধা দেওয়া হবে না।

তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চায় বলে বৈঠকে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/17364
প্রিন্ট করুন