Bortoman Somoy  |
Bortoman Somoy |

ঢাকাবাসীর জন্য নতুন উপহার ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক Saturday, 2 September 2023 · 11:38 am

দ্রুতগতির উড়ালসড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েকে রাজধানীবাসীর জন্য নতুন উপহার হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে রাজধানীর যানজট কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলানগরে পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশের শুভ উদ্বোধন ঘোষণা করেন সরকারপ্রধান। যদিও এর আগে কাওলা অংশে ফলক উন্মোচন করে রাজধানীর এই মেগা প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী কাওলা অংশ দিয়ে প্রথম টিকেট কেটে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করেন। কাওলা থেকে ১৪ মিনিটে ফার্মগেটে পৌঁছান তিনি। সেখান থেকে বিকেল ৪টার দিকে সমাবেশস্থল আগারগাঁও বাণিজ্যমেলার মাঠে পৌঁছান। সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখছেন।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/14668
প্রিন্ট করুন