Bortoman Somoy  |
Bortoman Somoy |

চারদিকে ভোট ডাকাত সরকারের পতনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে-এমএ আজিজ

অনলাইন ডেস্ক Friday, 25 August 2023 · 5:26 pm

চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন,
মানুষের অধিকার আদায়ের জন্য ১৯৭১ বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছিল। স্বাধীনতার মূলমন্ত্র ছিল গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও আইনের শাসন। কিন্তু বর্তমান সরকার স্বাধীনতার মূল চেতনার
সাথে বিশ্বাসঘাতকতা করে জাতিকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে।
মুক্তিযুদ্ধের চেতনাকে কবর দিয়েছে। দেশ ও জাতিকে এক ভয়াবহ কমিউনিষ্ট শাসনের দিকে নিয়ে যাচ্ছে। তাই আজ হারানো গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবীতে বিএনপির নেতৃত্বে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। বর্তমান সরকারের দিন শেষ হয়ে
এসেছে। চারদিকে এই ভোট ডাকাত সরকারের পতনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে।

তিনি এই লুটেরা সরকারের হাত থেকে দেশ বাচাতে আগামী শনিবার চট্টগ্রামে কালো পতাকা গণমিছিল সফল করার আহবান জানান।

তিনি শুক্রবার (২৫ আগষ্ট) বিকালে বন্দর থানাধীন কলসি দিঘির পাড়স্থ আজিজ এস্টেট প্রাঙ্গণে আগামী শনিবার ২৬ আগষ্ট চট্টগ্রাম মহানগর বিএনপির কেন্দ্র ঘোষিত কালো পতাকা গণমিছিল সফল করার লক্ষে ৩৬,৩৭,৩৮ নং তিন ওয়ার্ড
বিএনপির প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

৩৭ নং ওয়ার্ড  বিএনপির সভাপতি লায়ন ফারুক আহমেদের সভাপতিত্বে ও ৩৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজম উদ্দীনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য এম এ সবুর, বন্দর
থানা বিএনপির সহ সভাপতি হাজ্বী মো. সালাউদ্দিন, ইসমাইল খান, হাজ্বী মো.
জহুর, মো. ইউছুপ, যুগ্ম সম্পাদক হাজ্বী মো. হোসেন, মাহবুবুল আলম বাচ্চু,
সাংগঠনিক সম্পাদক  ছৈয়দ মো. ওসমান, হাজ্বী মো. হোসেন, যুব বিষয়ক সম্পাদক
নেজাম উদ্দিন, ৩৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ূন কবির সোহেল, সাধারন সম্পাদক আবু সাইদ হারুন, মহানগর মহিলাদলের সহ সভাপতি  শাহেদা খানম প্রমূখ।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/13967
প্রিন্ট করুন