Bortoman Somoy  |
Bortoman Somoy |

মহিউদ্দিন বাচ্চু সংসদ সদস্য হিসিবে শপথ নিলেন

অনলাইন ডেস্ক Sunday, 6 August 2023 · 4:13 pm

শপথ নিলেন উপনির্বাচনে নির্বাচিত চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু। এ সময় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসানও শপথ নেন।

রবিবার (৬ আগস্ট) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনস্থ শপথ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ও নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/12316
প্রিন্ট করুন