Bortoman Somoy  |
Bortoman Somoy |

এক চোখের ইশারাতেই ভাইরাল, এখন কী করছেন ‘উইঙ্ক গার্ল’?

অনলাইন ডেস্ক Wednesday, 2 August 2023 · 2:08 pm

চার বছর আগে সোশ্যালে রাতারাতি ছড়িয়ে পড়ে এক ভিডিও। দক্ষিণী ছবির গানের দৃশ্যের একটি অংশ ‘ক্লিপ’ আকারে ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। গানের দৃশ্যে নায়িকাকে দেখা গিয়েছিল চোখের ইশারা করতে। তার পর নায়কের উদ্দেশে ছুড়ে দিয়েছিল চুম্বন। তার পর থেকেই ‘উইঙ্ক গার্ল’ হিসাবে পরিচিতি পেয়ে যান প্রিয়া প্রকাশ ব্যারিয়ার, মুহূর্তেই হয়ে যান ভাইরাল।

এরপর ডাক পান সিনেমায়। বেশ কিছু সিনেমায় কাজ করলেও অভিনেত্রীর চেয়ে সোশ্যালেই বেশি পরিচিতি পেয়েছেন তিনি। অনুরাগী মহলের পরিধি ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে প্রিয়ার অনুরাগী সংখ্যা ৭৬ লক্ষের গণ্ডি পার করেছে।

এক চোখের ইশারাতেই ভাইরাল, এখন কী করছেন ‘উইঙ্ক গার্ল’?

 

প্রিয়াকে নিয়ে নেটব্যবহারকারীদের মাতামাতি থিতিয়ে গেলেও তা আবার যেন নতুন করে জাগিয়ে তুললেন প্রিয়া। নেপথ্যে রয়েছে তার বিকিনি পরা ছবি। নীল সমুদ্রের জলোচ্ছ্বাসের মাঝে হলুদ রঙের বিকিনি পরে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রিয়া। তার পর থেকেই ঝড় উঠেছে নেটব্যবহারকারীদের মধ্যে। প্রিয়াকে ঘিরে শুরু হয়েছে আলোচনাও।

বিকিনি পরে যেখানে প্রিয়া ছবিটি তুলেছেন সেই জায়গাটিও ভীষণ পরিচিত। থাইল্যান্ডের ফুকেটের একটি দ্রষ্টব্য স্থান সেটি। তবে কি ‘উইঙ্ক গার্ল’ কোনো ছবির শুটিংয়ের জন্য থাইল্যান্ড গিয়েছেন? বিকিনি পরা ছবিটি কি তারই ঝলক? এমন ধরনের প্রশ্ন নিয়ে অপেক্ষায় ছিলেন অনেকেই।

 

এক চোখের ইশারাতেই ভাইরাল, এখন কী করছেন ‘উইঙ্ক গার্ল’?তবে প্রিয়া নিজে থেকেই যেন নেটব্যবহারকারীদের কৌতূহল কাটিয়ে দিলেন। কোনো ছবির শুটিংয়ে যাননি তিনি। বান্ধবীদের সঙ্গে ছুটি কাটাতে থাইল্যান্ড সফরে গিয়েছেন তিনি। ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি এবং ভিডিও শেয়ার করেছেন প্রিয়া।

১৯৯৯ সালের ২৮ অক্টোবর কেরালায় জন্ম প্রিয়ার। স্কুল, কলেজের পড়াশোনা শেষ করে অভিনয়ে নাম লেখান। ২০১৮ সালে ‘থানাহা’ নামের একটি মালয়ালম ছবির গানের দৃশ্যে ক্যামিও চরিত্রে প্রথম অভিনয় করতে দেখা যায় প্রিয়াকে। পরের বছর ‘ওরু আদর লআভ’ নামে মালয়ালম ছবির মাধ্যমে প্রথম মুখ্যচরিত্রে অভিনয়ের সুযোগ পান। এই ছবির একটি গানের দৃশ্যেই চোখের ইশারা করে ভাইরাল হন।

এক চোখের ইশারাতেই ভাইরাল, এখন কী করছেন ‘উইঙ্ক গার্ল’? 

 

অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও নাম লেখান প্রিয়া। ‘ফাইনালস’ নামের একটি মালয়ালম ছবিতে গানও গেয়েছেন তিনি।

শোনা যায়, ‘শ্রীদেবী বাংলো’ নামে একটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন প্রিয়া। মুক্তির আগেই এই ছবি বিতর্কে জড়িয়ে পড়ে। প্রয়াত অভিনেত্রীর শ্রীদেবীর নামে এই ছবি বানানোর পাশাপাশি এই ছবির একটি দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর।

 

এক চোখের ইশারাতেই ভাইরাল, এখন কী করছেন ‘উইঙ্ক গার্ল’? 

 

ছবিটিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন প্রিয়া। ছবির একটি দৃশ্যে দেখা যায়, শ্রীদেবী চরিত্রটি বাথটাবে মারা গিয়েছেন। এই দৃশ্য নিয়ে ছবি নির্মাতাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন বনি। কানাঘুষো শোনা যায়, চলতি বছরে এই ছবি মুক্তি পেতে পারে।

‘চেক’, ‘ইশক: নট অ্যা লভ স্টোরি’র মতো তেলুগু ছবি এবং ‘৪ ইয়ার্স’, ‘লাইভ’ এবং ‘কোল্লা’র মতো মালয়ালম ছবিতে অভিনয় করেছেন প্রিয়া। চলতি বছরের জুলাই মাসে তেলুগু ভাষার ছবি ‘ব্রো’ মুক্তি পেয়েছে। এই ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। এছাড়া ‘লাভ হ্যাকার্স’ নামে একটি হিন্দি ছবিতে দেখা যাবে প্রিয়াকে।

 

এক চোখের ইশারাতেই ভাইরাল, এখন কী করছেন ‘উইঙ্ক গার্ল’? 

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/12010
প্রিন্ট করুন