Bortoman Somoy  |
Bortoman Somoy |

চিটাগাং ইম্পেরিয়াল রোটারি ক্লাবে ডিস্ট্রিক্ট গভর্নরের অফিসিয়াল ভিজিট

অনলাইন ডেস্ক Tuesday, 1 August 2023 · 1:14 am

রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালে ডিস্ট্রিক্ট গভর্নরের অফিসিয়াল ক্লাব ভিজিট গত ৩০ জুলাই নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট প্রদ্যেুাত কুমার সাহা। প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান।বিশেষ অতিথি ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ আকবর হোসেন, ডিস্ট্রিক্ট এস্কিকিউটিভ সেক্রেটারি শামসুল আলম রিপন, ডিস্ট্রিক্ট ট্রেজারার আসাদুল হক, মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু, অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু।পরবর্তী কার্যক্রমে ২১৭ তম নিয়মিত রেগুলার মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ডিস্ট্রিক্ট গভর্নর প্রতিটা ক্লাবকে ন্যুনতম একটি করে হোম ফর হোমলেস প্রকল্প বাস্তবায়ন ও একটি করে প্রজেক্ট সম্পন্ন করার আহ্বান জানান। অনুষ্ঠানে চুয়েটে অধ্যয়নরত একজন অসচ্ছল মেধাবী ছাত্রের পড়ালেখা শেষ করা পর্যন্ত আর্থিক সহায়তার দায়িত্ব গ্রহন করে সারা বছরের টিউশন ফির একটি চেক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/11812
প্রিন্ট করুন