Bortoman Somoy  |
Bortoman Somoy |

প্রধান বিচারপতির সঙ্গে সিইসির রুদ্ধদ্বার বৈঠক

অনলাইন ডেস্ক Monday, 31 July 2023 · 9:46 am

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও তার প্রতিনিধি দলের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুর দেড়টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সিইসির প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম।

এ সময় তাদের অভ্যার্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/11723
প্রিন্ট করুন