Bortoman Somoy  |
Bortoman Somoy |

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক চলছে বিএনপির

অনলাইন ডেস্ক Thursday, 20 July 2023 · 10:14 am

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক চলছে বিএনপির। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের অফিসে বৈঠকটি শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে সারাহ ক্যাথেরিন কুক ছাড়াও যুক্তরাজ্যের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট উপস্থিত রয়েছেন। অন্যদিকে, বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।

এর আগে এর আগে বনানীতে সেতু ভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সারাহ ক্যাথেরিন কুক।

বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় নির্বাচন কীভাবে হবে, নির্বাচনকালীন সরকারের দায়িত্ব, বিরোধীদলের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশ হাইকমিশনার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার পাশাপাশি অংশগ্রহণমূলক করার কথা বলেছেন।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/10795
প্রিন্ট করুন