Bortoman Somoy  |
Bortoman Somoy |

ঝোড়ো জুটিতে বাংলাদেশকে জেতালেন হৃদয়-শামীম

অনলাইন ডেস্ক Friday, 14 July 2023 · 5:07 pm

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে একপর্যায়ে ১০ ওভার ১ বলে ৬৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে ৪৩ বলে ৭৩ রানের জুটি গড়েন তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি। এই জুটির কল্যাণেই শেষ পর্যন্ত ১ বল ও ২ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। শেষ ওভারে হ্যাটট্রিক করেও আফগানদের জেতাতে পারলেন না করিম জানাত।

সিলেটের ওসমানী স্টেডিয়ামে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৯ রান তুলতেই দলটি হারিয়ে বসে রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের উইকেট। এরপরই বাধ সাধে বেরসিক বৃষ্টি। ৭ ওভার ২ বলে বাংলাদেশের রান যখন ৪১, তখনই বৃষ্টির কারণে খেলা বন্ধ করে দেন আম্পায়ার। তবে অল্পক্ষণ ছিল বৃষ্টি। ফের শুরু হয় খেলা।

বৃষ্টির কিছুক্ষণ পরই ফেরেন সাকিব আল হাসান। ফরিদ আহমেদের বলে চালিয়ে খেলতে গিয়ে করিম জানাতের হাতে ক্যাচ দেন তিনি। ১৭ বলে ১৯ রান করে ফেরেন তিনি।

সাকিবের বিদায়ের পর বাংলাদেশের খেলার মোড় ঘুরাতে শুরু করেন দুই তরুণ ব্যাটার হৃদয় ও শামীম। এর মধ্যে আজমাতুল্লাহ ওমারজাইয়ের এক ওভারেই এই দুজন তুলে নেন ২১ রান। এই দুজন নিজেদের ৫০ রানের জুটি গড়েন মাত্র ২৯ বলে। ১৩৭ রানের মাথায় রশিদ খানের বলে স্লগ সুইপ করতে গিয়ে উইকেট দেন শামীম। যাওয়ার আগে ২৫ বলে ৪টি চারের মারে ৩৩ রান করেন শামীম। শেষ দিকে ২ বাউন্ডারিতে ৮ রান করে বাংলাদেশের জয়ের পথ আরও সহজ করে দেন মিরাজ।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/10173
প্রিন্ট করুন