Bortoman Somoy  |
Bortoman Somoy |

সাংবাদিক নাদিমের মেয়ের অনশনের ঘোষণা

অনলাইন ডেস্ক Friday, 7 July 2023 · 6:20 pm

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত এজাহার ভুক্ত ১৭ আসামিকে দ্রুত না ধরা হলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন মেয়ে রাব্বিলাতুল জান্নাত। আজ শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনশনে যাওয়ার ঘোষণা দিয়ে একটি পোস্ট করেন তিনি।

জান্নাত নিজের ফেসবুকে লেখেন- ‘আব্বুর সব হত্যাকারীদের আইনে হেফাজতে দ্রুত আনুন। নাহলে আমরণ অনশনে নামবো। কে কে সাথে আছেন?’

এ বিষয়ে জান্নাত গণমাধ্যমকে বলেন, ‘আমার আব্বুর হত্যাকারী এজাহারভুক্ত আসামি মাত্র ৫ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান বাবুও গ্রেপ্তার আছেন। কিন্তু তার ছেলে রিফাত, যে আমার বাবাকে ইট দিয়ে মেরেছে। তাকে এখনো কেন আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারল না? সেই সঙ্গে আরও আসামি আছেন যারা আমার বাবাকে হত্যার সময় উপস্থিত ছিলেন। তাদেরকেও এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী কি ব্যর্থ? নাকি তারা ইচ্ছা করে আসামিদের গ্রেপ্তার করছে না?’

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/9349
প্রিন্ট করুন