Bortoman Somoy  |
Bortoman Somoy |

যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের নিহত ৬

অনলাইন ডেস্ক Friday, 7 July 2023 · 2:35 pm

যশোর-মাগুরা মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জন নিহত। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার লেবুতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

এরইমধ্যে নিহতদের মরদেহ উদ্ধার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহতের খবর নিশ্চিত হতে পেরেছি। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/9324
প্রিন্ট করুন