Bortoman Somoy  |
Bortoman Somoy |

মনের পশু জবাই

অনলাইন ডেস্ক Tuesday, 27 June 2023 · 10:03 pm
মনের পশু জবাই
@ শাহ আলম বিল্লাল
কুরবানি নয় লোকদেখানো
অহম বোধে বাঁচা
মনের পশু জবাই করো
পুণ্য পাবার আশা।
ত্যাগ মহিমায় বাড়ি বাড়ি
পৌঁছে দিতে হবে
তবেই তুমি পুণ্য পাবার
সঠিক পথে রবে।
মনের পশু জবাই করো
পাবে তাতে শান্তি
দূরে থেকো হিংসা থেকে
মনের যত ভ্রান্তি।
সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/8294
প্রিন্ট করুন