Bortoman Somoy  |
Bortoman Somoy |

আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা

অনলাইন ডেস্ক Monday, 26 June 2023 · 1:35 pm

 

আগামীকাল ২৭ জুন মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা সকাল ১১টায় থিয়েটার ইনস্টিটিউট ছোট হলে অনুষ্ঠিত হইবে। সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। উক্ত সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/8073
প্রিন্ট করুন