Bortoman Somoy  |
Bortoman Somoy |

মহাসড়কে ৪ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল

অনলাইন ডেস্ক Thursday, 22 June 2023 · 8:34 am

ঈদুল আজহায় মহাসড়কে চার দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।বৃহস্পতিবার (২২ জুন) গণপরিবহনসংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহায় সড়ক পথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে ঈদের আগের তিন দিনসহ ঈদের দিন (২৬-২৯ জুন) পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, খাদ্যদ্রব্য, গার্মেন্টস সামগ্রী, পচনশীল দ্রব্য, ওষুধ, কাঁচাচামড়া, সার, পশু বহনকারী ট্রাক এবং জ্বালানিবহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না। টোল প্লাজায় যানজট এড়াতে টোলের সমপরিমাণ ভাংতি টাকা রাখতে হবে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/7597
প্রিন্ট করুন