Bortoman Somoy  |
Bortoman Somoy |

নিয়োগ জালিয়াতি: স্বাস্থ্যের সাবেক পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক Tuesday, 20 June 2023 · 10:20 am

নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের উপপরিচালক মো ফারুক আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ সংক্রান্ত কমিটির সভাপতি ও সাবেক পরিচালক মো. হাসান ইমাম, সদস্য সচিব আ খ ম আখতার হোসেন, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. হারুনুর রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান মো. শওকাত আলী।

আসামির যোগসাজসে অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জাল-জালিয়াতির মাধ্যমে খাতা প্রণয়ন ও খাঁটি হিসেবে ব্যবহার এবং অপরাধমূলক অসদাচরণ করে নিয়োগ পরীক্ষায় অফিসিয়ালি সরবরাহকৃত উত্তরপত্র বর্তমানে থাকা উত্তরপত্র দ্বারা কোনো এক পর্যায়ে প্রতিস্থাপিত করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/7277
প্রিন্ট করুন