Bortoman Somoy  |
Bortoman Somoy |

জামালপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু

অনলাইন ডেস্ক Thursday, 15 June 2023 · 10:13 am

জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গোলাম রব্বানী নাদিম অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে রাতে বাড়িতে ফেরার সময় ১০-১২ জন দুর্বৃত্ত গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করে। স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে রাতেই তাকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/6599
প্রিন্ট করুন