৩৬০ ইনভেস্টমেন্ট সলিউশন সেবা কার্যক্রম সম্পর্কে সিপিডিএল–এর প্রেসিডেন্ট প্রকৌশলী ইফতেখার হোসেন বলেন, বৈশ্বিক নানা প্রতিকূলতার প্রেক্ষিতে নিত্যপণ্য হতে শুরু করে নির্মাণ সামগ্রীর মূল্যসূচক ঊর্ধ্বমুখী, প্রতিদিনই সব কিছুর দাম বেড়েই চলেছে, এর প্রভাবে আবাসন খাতেও মূল্যবৃদ্ধি ঘটছে। এজন্যই গ্রাহক সাধারণের স্বপ্নপূরণ ও বিনিয়োগ সিদ্ধান্তে সহযোগী ভূমিকা পালনে আমরা পরিকল্পনা করেছি এই বিনিয়োগ সেবা কার্যক্রমের। আশা করা যায়, এই আয়োজনের মাধ্যমে সিপিডিএল–এর গ্রাহক সকলে পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন প্রপার্টিজে বিনিয়োগের সঠিক ও যথোপযোগী সুযোগ পাবেন।