Bortoman Somoy  |
Bortoman Somoy |

চট্টগ্রাম রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সহ ২৯ ডিআইজি-এসপিকে বদলি

অনলাইন ডেস্ক Tuesday, 13 June 2023 · 10:18 am

পুলিশের ২৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ৭ জন পুলিশ কমিশনার (ডিআইজি) ও ২২ জন পুলিশ সুপার (এসপি) রয়েছেন।

আজ মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক তিনটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর মহানগরীর ডিআইজি নুরে আলম মিনাকে চট্টগ্রাম রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনকে পুলিশ অধিদপ্তরে, এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ রেজাউল হায়দারকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ডিআইজি সালেহ্‌ মোহাম্মদ তানভীরকে পুলিশের বিশেষ শাখায় এবং শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জিহাদুল কবিরকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট, মেট্রোরেলে বদলি করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, নরদীর এসপি কাজী আশরাফুল আজীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে, নওগাঁর এসপি মুহাম্মদ রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশে, চাঁদপুরের এসপি মো. মিলন মাহমুদকে পুলিশ অধিদপ্তরে, গোপালগঞ্জের এসপি আয়েশা সিদ্দিকাকে বিশেষ শাখায়, মুন্সীগঞ্জের এসপি মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, কুষ্টিয়ার এসপি মো. খাইরুল আলমকে হাইওয়ে পুলিশে, খুলনার এসপি মোহাম্মদ মাহবুব হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে, শরীয়তপুরের এসপি মো. সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশে, মাদারীপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি মো. শফিকুল ইসলামকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট, মেট্রোরেলে বদলি করা হয়েছে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/6380
প্রিন্ট করুন