Bortoman Somoy  |
Bortoman Somoy |

রপ্তানির শীর্ষে ‘সিলন চা’

অনলাইন ডেস্ক Wednesday, 7 June 2023 · 11:38 am

রপ্তানির শীর্ষে ‘সিলন চা’ পুরষ্কার গ্রহণ করেন আবুল খায়ের গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল শাহিদুল্লাহ চৌধুরী (অব.)।

জাতীয় চা দিবস উপলক্ষে ‘শ্রেষ্ঠ চা রপ্তানিকারক’ ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছে সিলন চা। সফলতার সঙ্গে দেশের চাহিদা পূরণ করে সিলন চা এখন বিদেশের বাজারেও সুনাম ছড়াচ্ছে।

রোববার (৪ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় জাতীয় চা দিবসের অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের পক্ষে পুরষ্কার গ্রহণ করেন, আবুল খায়ের গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল শাহিদুল্লাহ চৌধুরী (অব.)।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/5519
প্রিন্ট করুন