Bortoman Somoy  |
Bortoman Somoy |

জিডিপি ৯ গুণ বাড়লেও আয়কর দেওয়ার হার বেড়েছে মাত্র ৩ গুণ : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক Friday, 2 June 2023 · 9:54 am

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২০০৯ সালে ১১ লাখ মানুষ আয়কর দিতেন। গত ১৪ বছরে দেশের জিডিপি ৯ গুণ বাড়লেও আয়কর দেওয়ার হার মাত্র ৩ গুণ বেড়েছে। বর্তমানে ২৯ লাখ মানুষ আয়কর দিলেও অন্তত ২ কোটি মানুষ আয়কর দিতে সক্ষম বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের কর-জিডিপির রেশিও নেপালের চেয়েও কম। কিন্তু আমাদের অর্থনীতি তাদের চেয়ে অনেক ভালো। সেজন্য রেশিও তাদের থেকে ভালো হওয়া উচিত ছিল। কিন্তু মানুষ কর দেয় না।
সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/4855
প্রিন্ট করুন