Bortoman Somoy  |
Bortoman Somoy |

রবিবার চট্টগ্রামের যেসব স্থানে বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক Saturday, 20 May 2023 · 12:19 pm

রবিবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ২১ মে ২০২৩ নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের পটিয়ার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
২১ মে ২০২৩ (রবিবার)
সকাল ৮টা থেকে দুপুর ২টা: বিতরণ বিভাগ পটিয়া এর আওতাধীন শিকলবাহা পটিয়া-৩৩ কেভি লাইন দোহাজারী ৩৩ কেভি উপকেন্দ্র হতে পটিয়া ৩৩ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি ফিডারসমূহে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/2928
প্রিন্ট করুন