Bortoman Somoy  |
Bortoman Somoy |

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার ১৭

অনলাইন ডেস্ক Thursday, 18 May 2023 · 1:11 pm

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় কয়েকটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১১ জন নারী ও ছয়জন পুরুষ রয়েছে। বুধবার (১৭ মে) তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার থানার এসআই বোরহানউদ্দিন, নওশের কোরেশী, শামসুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে হোটেল সিলভার ইন থেকে ৯ জন, পুরাতন স্টেশন এলাকার হোটেল মেট্রো ইন থেকে পাঁচজন এবং সিনেমা প্যালেস এলাকা থেকে ৩ জনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নন এফআইআর মামলা রুজু করে আজ (বৃহস্পতিবার) আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/2679
প্রিন্ট করুন