আগামী ১০ নভেম্বর সারাদেশে সর্বাত্মক ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির আওতায় গণপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, শিল্পকারখানা, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আদালতের কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এক ঘোষণায় এ কর্মসূচির কথা জানান। আট দফা দাবি আদায়ের লক্ষ্যে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে সংগঠনটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদমাধ্যমকে জরুরি সেবার আওতায় কর্মসূচির বাইরে রাখার কথা জানিয়েছে সংগঠনটি।