Bortoman Somoy  |
Bortoman Somoy |

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ভিডিও, চট্টগ্রামে ১২ তরুণ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক Sunday, 8 November 2026 · 4:16 pm

 

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিলের আদলে ভিডিও তৈরির ঘটনায় ১২ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ১৮ থেকে ১৯ বছর বয়সী তরুণ রয়েছেন।

 

২০২৫ সালের ২৫ জুলাই উপজেলার খোয়াজনগর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, একটি ফেসবুক পেজের জন্য ভিডিও তৈরির সময় তাঁরা মিছিলের মতো করে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে।

 

কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরদিন তাঁদের চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

তবে গ্রেপ্তারদের স্বজনদের দাবি, তাঁদের সন্তানরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। শুধু ভিডিও তৈরির ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

 

ঘটনাটি ঘিরে রাজনৈতিক স্লোগান, তরুণদের গ্রেপ্তার এবং আইন প্রয়োগের বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25569
প্রিন্ট করুন