বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, দেশের নাগরিক অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রলীগকে আবারও মুক্তিবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
এক বক্তব্যে তিনি বলেন, “যখন অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যখন রাষ্ট্রের একমাত্র ভাষা হচ্ছে নিপীড়ন, যখন নাগরিক অধিকার সম্পূর্ণ লুণ্ঠিত, তখন ছাত্রলীগকে আবারও মুক্তিবাহিনীর ভূমিকাতেই অবতীর্ণ হতে হবে।”
তিনি বর্তমান সরকারকে অবৈধ ও দুঃশাসনমূলক আখ্যা দিয়ে নাগরিক স্বাধীনতা হরণের অভিযোগও তোলেন। তাঁর বক্তব্যে রাজপথে আন্দোলনের মাধ্যমে অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।