Bortoman Somoy  |
Bortoman Somoy |

‘রাজনৈতিক দাফন হয়ে থাকলে ষড়যন্ত্র করছে কীভাবে?’—মঞ্জুরুল আলম পান্না

নিজস্ব প্রতিবেদক Tuesday, 3 November 2026 · 7:34 pm

 

আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে সরকারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মঞ্জুরুল আলম পান্না।

 

তিনি বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক দাফন হয়ে থাকলে, সে আবার রাজনৈতিক ষড়যন্ত্র করে কীভাবে? দাফন হয়ে যাওয়া ভূতের এত শক্তি থাকে বুঝি!”

 

সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পান্নার এ মন্তব্য সামনে এসেছে। গত ৪ জুলাই তিনি বলেছিলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে এবং দলটির রাজনৈতিক দাফন দিল্লিতে সম্পন্ন হয়েছে। বাংলাদেশে দলটির আর রাজনীতি করার সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পান্নার মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে বিতর্কের বিষয়টি উঠে এসেছে।

 

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25451
প্রিন্ট করুন