Bortoman Somoy  |
Bortoman Somoy |

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক Tuesday, 3 November 2026 · 5:38 pm

নওগাঁ কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী জাকির হোসেন নবাব।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স কত ছিল, তা জানা যায়নি।

 

কারা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হঠাৎ বুকে ব্যথাসহ শারীরিক অসুস্থতা অনুভব করেন জাকির হোসেন নবাব। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হলে দ্রুত তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

 

নওগাঁ কারাগারের জেলার শাহরিয়ার আলম চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কারাগারের জেলার জানান, ২০২৫ সালের ২০ জুন ঢাকা থেকে আটক হন জাকির হোসেন নবাব। পরে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে ঢাকা কারাগারে পাঠানো হয়। এরপর একই বছরের ১৯ অক্টোবর তাকে নওগাঁ কারাগারে স্থানান্তর করা হয়। সেই থেকে তিনি বিস্ফোরক মামলায় কারাবন্দি ছিলেন।

 

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কারা কর্তৃপক্ষ।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25448
প্রিন্ট করুন